Skip to main content

Role of Advertisement in communication in bengali - জ্ঞাপনে বিজ্ঞাপন এর ভূমিকা

 জ্ঞাপনে বিজ্ঞাপন এর ভূমিকা:

(Role of Advertisement in communication)





জ্ঞাপনে বিজ্ঞাপন এর ভূমিকা যথেষ্ট সক্রিয় এবং দায়িত্ববান হিসেবে ব্যবহার করা হয়। বলা যেতেই পারে বিজ্ঞাপনের দৌলতেই আজ মিডিয়া হাউস গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেটা প্রতিটি মাধ্যমের ক্ষেত্রেই হয়ে থাকে। টেলিভিশন হোক কিংবা সংবাদপত্র প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞাপন এর ভূমিকা যথেষ্ট মূল্যবান। যথেষ্ট গুরুত্বপূর্ণ। একটা সংবাদ এর এক একটা বিজ্ঞাপন এর ভূমিকা যথেষ্ট সক্রিয় হিসেবে কাজ করে সংবাদ মাধ্যম গুলিতে। কিছু বিজ্ঞাপন, যা সংবাদ ও বিজ্ঞাপন এর মধ্যে সমস্ত বিভেদ তুলে দেয়। তা সরকারি কোনো কর্মসূচি হতে পারে কিংবা কোনো সংস্থা এর উদ্বোধনী অনুষ্ঠান এর বিবরণ, কিংবা কোনো ভ্রমণ এর জায়গার বিবরণ , সবটাই এক্ষেত্রে প্রযোজ্য বিজ্ঞাপন হিসেবে।


বিজ্ঞাপনের সংঙ্গা :

(Definition of Advertisement)


"Any paid form of non-personal presentation of ideas, good and services" - by American marketing association. 


যার মানে বিজ্ঞাপন হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট সময় কে কিনে তা দর্শক দের কাছে পরিবেশন করা। কিন্তু দর্শক এবং ক্রেতর মধ্যে এখানে কোনো সামনাসামনি কথোপকথন এর দ্বারা এটি হয় না। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে পারস্পরিক কোনো সম্পর্কের হদিশ পাওয়া যায় না এক্ষেত্রে । তবে এর মাধ্যমে খুব সহজেই দর্শকদের কাছে বিক্রিত ও বিক্রিত নয় এমন দ্রব্যের বিবরণ পাওয়া যায় । এবং দর্শকরা সহজেই বিক্রেতার কোম্পানির ধারণা পেয়ে থাকেন। 




বিজ্ঞাপনের ভূমিকা জ্ঞাপনে :

(Role of Advertisement in communication)


১. জ্ঞাপনে (in Communication)

২. ব্যবসায়ীক ক্ষেত্রে (in marketing)

৩. রাজনৈতিক ক্ষেত্রে (in politics)

৪. সামাজিক এবং পরিবেশের ক্ষেত্রে(in society)


প্রথম:

জ্ঞাপনের ক্ষেত্রে বিজ্ঞাপনের ভূমিকা ঠিক কতটা তা আমারা ভূমিকাতেই আলোচনা করেছি। গণমাধ্যমকে কাজে লাগিয়ে এই বিজ্ঞাপন সবচেয়ে বেশি নিজেদের অস্তিত্ব তুলে ধরে দর্শক, শ্রোতা অথবা পাঠকদের কাছে। বিজ্ঞাপনের দ্বারা যে কেবল সেই প্রতিষ্ঠানের নাম পৌছে যায় সকলের কাছে তা নয়, এক্ষেত্রে সেই গণমাধ্যম কেন্দ্রের ও যথেষ্ট লাভ পেয়ে থাকেন। তাছাড়াও দর্শক কিংবা পাঠক কিংবা শ্রোতাদের কাছে অস্পষ্ট থাকা তথ্য গুলি সম্পূর্ণ রূপে একমাত্র মিডিয়ার দ্বারাই পৌছে দেওয়া সম্ভব। 


দ্বিতীয়:

ব্যবসায়ীক ক্ষেত্রের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। একটা সংবাদ পরিবেশন ও যদি করা হয়ে থাকে সেটিও তারা সেই কোম্পানির মুনাফা লাভের জন্যই করে থাকেন। সুতরাং মুনাফা লাভের জন্য এবং ব্যবসায়ীক চরিতার্থে বিজ্ঞাপন যথেষ্ট সক্রিয়। তাছাড়াও একটা কথা খুবই প্রযোজ্য আছে, 


"Marketing is the management of 4P 

1. Product 2. Price 3. Place 4. Promotion"


এবং আমারা যদি কোনো গণমাধ্যমে কোনো প্রকার এর বিজ্ঞাপন লক্ষ্য করি এই চারটি তথ্য এক সঙ্গে প্রচুর মানুষের কাছে কেবল গণমাধ্যমের দ্বারাই পৌছানো সম্ভব। উদাহরণ স্বরূপ বলা যেতেই পারে,

অনেক ক্ষেত্রে সংবাদ পত্রের পাতায় কোনো কোম্পানির নতুন বাজারে আসা প্রডাক্টের বিজ্ঞাপনের সাথে সেই প্রডাক্টিও দেওয়া হয়ে থাকে ব্যবহারের জন্য পাঠকদের। যাতে তথ্য পাওয়ার পাশাপাশি ব্যাবসা আরও পোক্ত করার জন্যই এই প্রক্রিয়া। এবং এটি যে সংবাদমাধ্যমে বা সংবাদপত্রে পরিবেশন করা হলো, সেই সংস্থা বিজ্ঞাপন এজেন্সির কাছে থেকে নির্দিষ্ট মূল্য নিয়ে থাকেন। সুতরাং ব্যবসায়ীক ক্ষেত্রে জ্ঞাপন এর সাথে বিজ্ঞাপন এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং দায়িত্ববান।


তৃতীয়: 

রাজনৈতিক ক্ষেত্রে বিজ্ঞাপন এর মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। এবং নির্বাচনী অনুষ্ঠানের আগের মুহূর্ত গুলির ক্ষেত্রে এর মাত্রা সবচেয়ে বেশি দেখা যায়। সাধারণত রাজনৈতিক বিজ্ঞাপন গুলি সেগুলোই, যে কাজগুলি রাজনৈতিক দলগুলি নিজের রাষ্ট্রের উন্নয়নের জন্য করেছেন কিংবা করা হচ্ছে তার প্রচার। তাছাড়াও আধার কার্ড

কিংবা ভোটের কার্ড বানানোর আবেদন। সরকারি নানান স্কিমের বিবরণ। যেমন "ক্লিন ইন্ডিয়া" এর প্রচার দেখা গিয়েছিল বেশ কয়েকদিন যখন সবে সবে তার পথ চলা শুরু হয়েছিল। তাছাড়া যা এখনো শোনা যায়। কিংবা 

"গঙ্গা মিশন" ,"জনধন যোজনা", পশ্চিমবঙ্গ সরকার কৃতক "দুয়ারে সরকার" এরকম হাজারো স্কিমের বর্ণনা করা হয় বিজ্ঞাপন হিসেবে। যা সম্পূর্ণ তথ্য সহকারে বোঝানো হয়ে থাকে। এগুলোই সাধারণত রাজনৈতিক বিজ্ঞাপন।


চতুর্থ: 

সামাজিক এবং পরিবেশের ক্ষেত্রে যেসমস্ত বিজ্ঞাপন গুলি দেওয়া হয় সেগুলো হল সাধারনত জনসচেতনতা মূলক। সামাজিক ক্ষেত্রে যেমন ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে বাঁচার উপায় , কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এগুলো পরিবেশন করা হয়। তাছাড়াও পোলিও টিকা করণ সম্পর্কে মানুষকে সচেতন করা হয় এই বিজ্ঞাপনের দ্বারা। যা কমিউনিকেশন এর ন্যায় আচরণ করে। 

এবং পরিবেশের ক্ষেত্রে যে সমস্ত বিজ্ঞাপন গুলি করা হয় সেগুলো পরিবেশ সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে করা হয়, যেমন "জলধর" প্রকল্প তাছাড়া "সচ্ছ ভারত অভিযান" "সেভ গ্রিন" এগুলোর মাধ্যমে ও মানুষকে সচেতন করা হয় । 


এভাবে গণমাধ্যম কে কাজে লাগিয়ে এবং গণমাধ্যম বিজ্ঞাপনকে কাজে লাগিয়ে একে অপরের সঙ্গে কাজ করে থাকেন। 


                                   - Sanny Bag

Comments

Popular posts from this blog

Yellow Journalism in bengali - হলুদ সাংবাদিকতা

  *সাংবাদিকতার অন্ধকার দিক: হলুদ সাংবাদিকতা* হলুদ সাংবাদিকতা বলতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন রোমাঞ্চকর সংবাদ পরিবেশন বা উপস্থাপনকে বোঝায়। এ ধরনের সাংবাতিকতায় ভালমত গবেষণা বা খোঁজ-খবর না করেই দৃষ্টিগ্রাহী ও নজরকাড়া শিরোনাম দিয়ে সংবাদ পরিবেশন করা হয়। ফ্র্যাঙ্ক লুথার মট হলুদ সাংবাদিকতার পাঁচটি বৈ শিষ্ট্য তুলে ধরেছেন: 1. সাধারণ ঘটনাকে কয়েকটি কলাম জুড়ে বড় আকারের ভয়ানক একটি শিরোনাম করা। 2. ছবি আর কাল্পনিক নক্সার অপরিমিত ব্যবহার। 3. ভুয়া সাক্ষাৎকার, ভুল ধারণার জন্ম দিতে পারে এমন শিরোনাম, ভুয়া বিজ্ঞানমূলক রচনা আর তথাকথিত বিশেষজ্ঞ কর্তৃক ভুল শিক্ষামূলক রচনার ব্যবহার। 4. সম্পূৰ্ণ রঙিন রবিবাসরীয় সাময়িকী প্রকাশ, যার সাথে সাধারণত কমিক্স সংযুক্ত করা হয়। 5. স্রোতের বিপরীতে সাঁতরানো পরাজিত নায়কদের প্ৰতি নাটকীয় সহানুভূতি। ‘হলুদ সাংবাদিকতা’ শব্দটি আতঙ্কের হলেও এর পেছনে রয়েছে মজার এক ইতিহাস। সোনায় যেমন খাদ থাকে, তেমনি সাংবাদিকতা পেশাতেও আছে অপসাংবাদিকতা। এসব অতিক্রম করে অসির চেয়ে মসির শক্তি বেশি – এ কথা বারবার প্রমাণ করেছেন সাংবাদিকরা। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এতে রয়েছে আবেগ...

Television production house in bengali - টেলিভিশন প্রোডাকশান হাউস

  টেলিভিশন প্রোডাকশান হাউস :-  কটি টেলিভিশন স্টুডিও, একটি টেলিভিশন প্রোডাকশন স্টুডিও নামে পরিচিত, যা একটি ইনস্টলেশন কক্ষ যা ভিডিও প্রোডাকশনগুলি বা ভিডিও টেপ বা এসএসডিগুলির মতো অন্যান্য মিডিয়াতে রেকর্ডিংয়ের জন্য বা পোস্ট-উত্পাদনের জন্য কাঁচা ফুটেজের অধিগ্রহণের জন্য। স্টুডিওর নকশাটি একই রকম, এবং টেলিভিশন উৎপাদনের বিশেষ প্রয়োজনীয়তাগুলির জন্য কয়েকটি সংশোধনের সাথে চলচ্চিত্র স্টুডিওর সাথে প্রাপ্ত। একটি পেশাদারী টেলিভিশন স্টুডিও সাধারণত বিভিন্ন কক্ষ আছে, যা শব্দ এবং বাস্তবতা কারণে পৃথক রাখা হয়। এই কক্ষগুলি 'টকব্যাক' বা ইন্টারকুমের মাধ্যমে সংযুক্ত থাকে এবং কর্মীদের এই কর্মক্ষেত্রে বিভক্ত করা হবে।  স্টুডিও মেঝেটি প্রকৃত পর্যায়ে যা রেকর্ড করা হবে এবং দেখা হবে এমন কর্মগুলি। একটি সাধারণ স্টুডিও মেঝেতে নিম্নলিখিত বৈশিষ্ট্য এবং ইনস্টলেশনের রয়েছে: প্রসাধন এবং / অথবা পেশাদার ভিডিও ক্যামেরা সেট করে (কখনও কখনও এক, সাধারণত বেশ কয়েকটি), সাধারণত পেডেস্টল মাইক্রোফোন  এবং ফল্ডব্যাক স্পিকার স্টেজ আলোর রিগস এবং সংশ্লিষ্ট আলো নিয়ন্ত্রণ কনসোলের উপর মাউন্ট করা হয়, যদিও এটি উত্পাদন নি...

Dominant Paradigm in bengali - উন্নয়নের প্রভাবশালী দৃষ্টান্ত

 উন্নয়নের প্রভাবশালী দৃষ্টান্ত উন্নয়নের পশ্চিমা মডেল  ১৯৫০ এবং ১৯৬০ এর দশকে প্রাধান্য পেয়েছিল।  আধুনিকীকরণের দৃষ্টান্ত ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের খুব শীঘ্রই উত্থিত হয়েছিল। "অনুন্নত দেশগুলিকে" তাদের আধুনিকায়নের মাধ্যমে এবং মুক্ত-বাজারের পদ্ধতির মাধ্যমে দারিদ্র্যের পরিস্থিতি থেকে বের করে আনা একটি চ্যালেঞ্জ হিসাবে উন্নয়নের কল্পনা করেছিল।  এই দৃষ্টান্তের উৎস , নীতি এবং প্রয়োগগুলি উত্তরোত্তর বছরগুলির ঐতিহাসিক প্রসঙ্গ প্রেক্ষাপটে বিবেচনা করা উচিত, এটি শীত যুদ্ধের সময় হিসাবেও পরিচিত।  সেই ধারাটিতে যখন বিশ্ব প্রভাব দুটি পরাশক্তি দ্বারা পোলারাইজ করা হয়েছিল: মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন।  তাদের প্রভাব উন্নয়ন সহ আন্তর্জাতিক পরিস্থিতিতে প্রতিটি ক্ষেত্রে পৌঁছেছে।  এই প্রসঙ্গে, পশ্চিমা দেশগুলির রাজনৈতিক বিজ্ঞানী এবং পণ্ডিতদের দ্বারা প্রচারিত আধুনিকীকরণের দৃষ্টান্ত সামাজিক জীবনের প্রতিটি মাত্রায় এতটাই শক্তিশালী এবং এতটাই বিস্তৃত হয়ে উঠল যে এটি "প্রভাবশালী দৃষ্টান্ত" হিসাবেও পরিচিতি লাভ করে।  রজার্স (১৯৬০) এটিকে উন্নয়নের ক্ষেত্রে "প...