Skip to main content

Dual Economy - দ্বৈত অর্থনীতি

 Dual Economy - দ্বৈত অর্থনীতি 

একটি সংবাদপত্রের প্রচার বিভাগ ও বিজ্ঞাপন বিভাগ পরস্পর সম্পর্কযুক্ত। এই দুটি বিভাগই সংবাদপত্র সংস্থায় আয় সংগ্রহকারী বিভাগ। কারণ কাগজের প্রচার বেশি হলেই বিজ্ঞাপন পাওয়া সহজ হয় ও বিজ্ঞাপনের সংখ্যাও বাড়ে। প্রচারের মাধ্যমে সংবাদপত্রটি বিক্রয় বৃদ্ধি করে আয় করে থাকে এবং বিজ্ঞাপনের মাধ্যমে সংবাদপত্রটি জায়গা বিক্রি করে আয় সংগ্রহ করে থাকে। এই দুটি বিভাগের মাধ্যমে সংবাদপত্রে রায় সংগ্রহ করার পদ্ধতিকে বলে দ্বৈত অর্থনীতি বা Dual Economy। এই দ্বৈত অর্থনীতির ফলে একটি সংবাদপত্র উৎপাদন ব্যয় থেকে কম দামে বিক্রি করতে সমর্থ হয়।


কাগজ উৎপাদন করতে যে ব্যয় হয় হিসেব মতো সেই মূল্য বিক্রয়ের ক্ষেত্রে ধার্য করলে দাম বৃদ্ধি পাওয়ায় কাগজের দাম অনেক বেড়ে যায়। ফলে ব্যবসার ক্ষতি হয়। দ্বৈত অর্থনীতির জন্য একটি সংবাদপত্র উৎপাদন ব্যয় অপেক্ষা কম দামে বিক্রি করে থাকে। নিম্নে কিভাবে এই প্রক্রিয়ার সম্ভব হয় তাহলে সোনার করা হলো:-


১. প্রচার থেকে আয়__

    প্রচার এর অর্থ হলো বিক্রয় বৃদ্ধি ও তার থেকে আয় করা। প্রচার থেকে একটি সংবাদপত্র মোটা আয়ের ১/২০ ভাগ আয় করে থাকে। অর্থাৎ প্রচার থেকে যে আয় হয় তা অতি নগন্য কিন্তু সংবাদের বাণিজ্যিক সাফল্য সংবাদপত্রের প্রচারের উপর বহুলাংশে নির্ভরশীল। প্রচার অর্থে circulate করা অর্থাৎ বিক্রয় বৃদ্ধি করা ও তার থেকে ঠিকমত দাম আদায় করা। সংবাদপত্রের প্রচারই হলো লাভজনক বিজ্ঞাপন আসার মূল প্রেরণা কারণ প্রচার বৃদ্ধি পেলেই কাগজে অধিক বিজ্ঞাপন আসে। অর্থাৎ বিজ্ঞাপন সংগ্রহ প্রচারের পরোক্ষ ভূমিকা আছে। 



২. বিজ্ঞাপন থেকে আয়__

       বিজ্ঞাপন থেকে একটি কাগজের মোটা আয়ের ৩/৪ ভাগ এসে থাকে। বিজ্ঞাপন বিভিন্ন কোম্পানি থেকে ব্যক্তিগতভাবে কাগজে ছাপার জন্য আসে। এই সমস্ত বিজ্ঞাপন দাতাদের কাছে সংবাদপত্র খুব উচ্চমূল্যে তার জায়গা বিক্রি করে। শ্রেনীবদ্ধ বিজ্ঞাপন থেকে প্রদর্শন বিজ্ঞাপনের হার বেশি কারন এটি সংবাদপত্রের অধিক জায়গা জুড়ে ছাপা হয়। শ্রেনীবদ্ধ বিজ্ঞাপন প্রচার সংখ্যায় ছাপা হয় এবং এর মাধ্যমেও সংবাদপত্র প্রচুর আয় করে থাকে। এইভাবে যে কাগজ যত বেশি বিজ্ঞাপন আনতে পারে তার আয় তত বেশি। অর্থাৎ যত বেশি আর্থিক সমৃদ্ধির ঘটবে তত বেশি সংবাদপত্রে ছাপা সম্ভব হবে। অর্থাৎ AD বা বিজ্ঞাপন পরোক্ষভাবে সংগঠনের প্রচার বৃদ্ধি করতে সাহায্য করে। 



সংবাদপত্রে সম্পাদকীয়ের মান যত উন্নত ধরনের হবে আর্থসামাজিক দিক দিয়ে উন্নত মানের পাঠক সংখ্যা বৃদ্ধি পাবার সম্ভাবনা ততই প্রবল হবে। এর ফলে বিজ্ঞাপনের হার বাড়বে। পাঠক সংবাদপত্র পড়ে দুটি তথ্য অনুসন্ধান করার জন্য। আবার অন্যভাবে বলা যায় সংবাদপত্রের দুটো value। এক, Valuable News সরবরাহ করা, দুই পণ্য ও পরিষেবা অর্থাৎ AD এর সন্ধান দেওয়া। সংবাদপত্র কে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা, উচ্চমানের সংবাদপত্র, মধ্যমানের সংবাদপত্র ও ক্ষুদ্র সংবাদপত্র। সংবাদপত্রের মান এবং প্রচার এর উপরে ভিত্তি করেই বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিতে আগ্রহী হয়। বিজ্ঞাপনদাতারা যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেন তাদের মূল উদ্দেশ্য থাকে target audience বাড়ানো। আর এর সঙ্গে প্রচারের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। পাঠকরা editorial কে আলাদা গুরুত্ব দেয় বলেই সংবাদপত্রের অর্থনীতি সম্পাদকীয় অর্থনীতির ওপরেও কিছুটা নির্ভরশীল। তাই বলা যায়__

     সংবাদপত্রের অর্থনীতি = সম্পাদকীয় অর্থনীতি+ দ্বৈত অর্থনীতি। 

     

   দ্বৈত অর্থনীতি = প্রচার বিভাগ + বিজ্ঞাপন বিভাগ।

                            - Tanushri Dutta

Comments

Popular posts from this blog

Television production house in bengali - টেলিভিশন প্রোডাকশান হাউস

  টেলিভিশন প্রোডাকশান হাউস :-  কটি টেলিভিশন স্টুডিও, একটি টেলিভিশন প্রোডাকশন স্টুডিও নামে পরিচিত, যা একটি ইনস্টলেশন কক্ষ যা ভিডিও প্রোডাকশনগুলি বা ভিডিও টেপ বা এসএসডিগুলির মতো অন্যান্য মিডিয়াতে রেকর্ডিংয়ের জন্য বা পোস্ট-উত্পাদনের জন্য কাঁচা ফুটেজের অধিগ্রহণের জন্য। স্টুডিওর নকশাটি একই রকম, এবং টেলিভিশন উৎপাদনের বিশেষ প্রয়োজনীয়তাগুলির জন্য কয়েকটি সংশোধনের সাথে চলচ্চিত্র স্টুডিওর সাথে প্রাপ্ত। একটি পেশাদারী টেলিভিশন স্টুডিও সাধারণত বিভিন্ন কক্ষ আছে, যা শব্দ এবং বাস্তবতা কারণে পৃথক রাখা হয়। এই কক্ষগুলি 'টকব্যাক' বা ইন্টারকুমের মাধ্যমে সংযুক্ত থাকে এবং কর্মীদের এই কর্মক্ষেত্রে বিভক্ত করা হবে।  স্টুডিও মেঝেটি প্রকৃত পর্যায়ে যা রেকর্ড করা হবে এবং দেখা হবে এমন কর্মগুলি। একটি সাধারণ স্টুডিও মেঝেতে নিম্নলিখিত বৈশিষ্ট্য এবং ইনস্টলেশনের রয়েছে: প্রসাধন এবং / অথবা পেশাদার ভিডিও ক্যামেরা সেট করে (কখনও কখনও এক, সাধারণত বেশ কয়েকটি), সাধারণত পেডেস্টল মাইক্রোফোন  এবং ফল্ডব্যাক স্পিকার স্টেজ আলোর রিগস এবং সংশ্লিষ্ট আলো নিয়ন্ত্রণ কনসোলের উপর মাউন্ট করা হয়, যদিও এটি উত্পাদন নি...

Yellow Journalism in bengali - হলুদ সাংবাদিকতা

  *সাংবাদিকতার অন্ধকার দিক: হলুদ সাংবাদিকতা* হলুদ সাংবাদিকতা বলতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন রোমাঞ্চকর সংবাদ পরিবেশন বা উপস্থাপনকে বোঝায়। এ ধরনের সাংবাতিকতায় ভালমত গবেষণা বা খোঁজ-খবর না করেই দৃষ্টিগ্রাহী ও নজরকাড়া শিরোনাম দিয়ে সংবাদ পরিবেশন করা হয়। ফ্র্যাঙ্ক লুথার মট হলুদ সাংবাদিকতার পাঁচটি বৈ শিষ্ট্য তুলে ধরেছেন: 1. সাধারণ ঘটনাকে কয়েকটি কলাম জুড়ে বড় আকারের ভয়ানক একটি শিরোনাম করা। 2. ছবি আর কাল্পনিক নক্সার অপরিমিত ব্যবহার। 3. ভুয়া সাক্ষাৎকার, ভুল ধারণার জন্ম দিতে পারে এমন শিরোনাম, ভুয়া বিজ্ঞানমূলক রচনা আর তথাকথিত বিশেষজ্ঞ কর্তৃক ভুল শিক্ষামূলক রচনার ব্যবহার। 4. সম্পূৰ্ণ রঙিন রবিবাসরীয় সাময়িকী প্রকাশ, যার সাথে সাধারণত কমিক্স সংযুক্ত করা হয়। 5. স্রোতের বিপরীতে সাঁতরানো পরাজিত নায়কদের প্ৰতি নাটকীয় সহানুভূতি। ‘হলুদ সাংবাদিকতা’ শব্দটি আতঙ্কের হলেও এর পেছনে রয়েছে মজার এক ইতিহাস। সোনায় যেমন খাদ থাকে, তেমনি সাংবাদিকতা পেশাতেও আছে অপসাংবাদিকতা। এসব অতিক্রম করে অসির চেয়ে মসির শক্তি বেশি – এ কথা বারবার প্রমাণ করেছেন সাংবাদিকরা। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এতে রয়েছে আবেগ...

Film production steps in bengali চলচ্চিত্র নির্মাণ কৌশলের ধাপ

 চলচ্চিত্র নির্মাণ কৌশলের ধাপ চলমান চিত্রই হলো চলচ্চিত্র। চলচ্চিত্রের প্রভাব এবং প্রচার আধুনিক সমাজে যে কতটা তা না বললেও চলে। চলচ্চিত্র একপ্রকারের দৃশ্যমান বিনোদন মাধ্যম। যেখানে একসঙ্গে দৃশ্য ও শ্রাব্য দুটিই উপভোগ করা যায়। বিনোদন দুনিয়ায় সবচেয়ে দৃঢ় এবং বিশ্বাসযোগ্য মাধ্যমের মধ্যে চলচ্চিত্রের স্থান শীর্ষে। এই চলচ্চিত্র শব্দটি এসেছে  চলমান চিত্র তথা 'মোশন পিকচার' থেকে। সাধারণত চলচ্চিত্রের ধারণা শুরু হয় ঊনবিংশ শতকের শেষ দিক থেকে। বাংলায় চলচ্চিত্রের প্রতিশব্দ হিসেবে ছায়াছবি, সিনেমা, মুভি বা ফিল্ম শব্দগুলো ব্যবহার করা হয়।                   একটি চলচ্চিত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যায় হলো চলচ্চিত্র নির্মাণ কৌশল। চলচ্চিত্র নির্মাণ হলো একটি প্রারম্ভিক পর্যায়। কারণ এই নির্মাণ কৌশলের ওপর ভিত্তি করেই একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র তৈরি হয়। চলচ্চিত্র নির্মাণ হলো প্রচুর সময়, ধৈর্য আর অমায়িক পরিশ্রমের একটি পরিনতিমাত্র। একটি চলচ্চিত্র নির্মাণকে তিনটি স্তরে ভাগ করা যায়– ১) প্রি-প্রোডাকশন            ২) প্রো-প্রোডাকশন  ...